ফুলপুরে সেই মহিলা মাদরাসার কাটা রাস্তা পরিদর্শন করলেন এসিল্যান্ড

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১২:০৫ এএম

ফুলপুরে সেই মহিলা মাদরাসার কাটা রাস্তা পরিদর্শন করলেন এসিল্যান্ড

ফাইল ফটো

মোঃ আব্দুল মান্নান : ময়মনসিংহের ফুলপুরে মোকামিয়া উত্তর পাড়ায় খাদিজাতুল কুবরা (রা) কওমী মহিলা মাদরাসার সেই কাটা রাস্তা পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোঃ শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সরেজমিনে তিনি রাস্তা কাটা ও জনদুর্ভোগের বিষয়টি দেখেন ও এ বিষয়ে উপস্থিত লোকজনের সাথে কথা বলেন।

ঘটনা জানতে চান। এক পক্ষের কথা শুনে তিনি আব্দুর রহমান নামে যিনি রাস্তা কেটেছেন তার সাথে কথা বলার জন্য  তাকে খোঁজেন। না পেয়ে বাড়িতে লোক পাঠান। ফোন করেন কিন্তু ফোন অন্য জনে রিসিভ করে জানান যে, আব্দুর রহমান বাড়িতে নেই। এসময় মাদরাসার মুহতামিম হাফেজ আজিম উদ্দিন, নাজিম উদ্দিন, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন। 

পরে এসিল্যান্ড হাফেজ আজিম উদ্দিন ও নাজিম উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুর রহমানকে তার অফিসে ডেকে নিয়ে বিষয়টি সূরাহার লক্ষ্যে আলোচনা করবেন বলে জানান।

Link copied!