ভেড়ামারায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে খালিদ মেশাল শান

মোঃ লিটন উজ্জামান , ভেড়ামারা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৪৭ পিএম

ভেড়ামারায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে খালিদ মেশাল শান

ফাইল ফটো

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে ভেড়ামারার কৃতি শিক্ষার্থী মো. খালিদ মেশাল শান। সে জুনিয়াদহ ইউনিয়নের দোলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করে। খালিদ মেশাল শান জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান মিঠুর ছোট ছেলে এবং সাংবাদিক বুলবুল আহমেদের ভাতিজা।

বর্তমানে সে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। এর আগে সে জগশ্বর ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ে কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন করেছে।ছেলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তার বাবা মো. আসাদুজ্জামান মিঠু বলেন, “আমার ছেলে ভবিষ্যৎ জীবনে যেন একজন বিদ্বান ও ভালো মানুষ হতে পারে। মানুষের সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারে। সবার কাছে তার জন্য দোয়া চাই।”

খালিদ মেশাল শানের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Link copied!