মিরসরাইয়ে মিঠাছরা-বামনসুন্দর সড়কের নির্মাণকাজের উদ্বোধন

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৭:৩৫ পিএম

মিরসরাইয়ে মিঠাছরা-বামনসুন্দর সড়কের নির্মাণকাজের উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাইয়ে বহুল প্রতীক্ষিত মিঠাছরা-বামনসুন্দর সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

এ সময় তিনি বলেন, সড়কটি প্রশস্তকরণ শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে। সড়ক নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৩ কোটি ৯০ লক্ষ ২৬ হাজার ১৫০ টাকা। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরা ও অবহেলিত থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং দৈনন্দিন কাজে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হতো। সড়কটি নতুন করে নির্মাণের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিঠাছরা অংশের সাথে উপকূলীয় বামনসুন্দর এলাকার অর্থনৈতিক ও কৃষিভিত্তিক কার্যক্রমের সংযোগ আরও সুদৃঢ় হবে, যা পুরো এলাকার সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিয়াম সরিষা
Link copied!