ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি: হামলায় আহত ১, নিখোঁজ ইউপি উদ্যোক্তা

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০১:০৬ পিএম

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি: হামলায় আহত ১, নিখোঁজ ইউপি উদ্যোক্তা

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগাঁও হিমছড়ি সাততারা ঢালায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় ডাকাতদের হামলায় নাদির শাহ নামে একজন আহত হয়েছেন। একই ঘটনায় ঈদগড় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোর্শেদ নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল সশস্ত্র ডাকাত সড়কে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় তাদের হামলায় নাদির শাহ আহত হন। ঘটনার পর থেকে ঈদগড় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোর্শেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, ডাকাতরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিখোঁজ মোর্শেদের সন্ধানে অভিযান চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সিয়াম সরিষা
Link copied!