কথিত নাশকতা মামলায় গ্রেফতার জুলাই যুদ্ধা, কারাগারে বসেই ডিগ্রি পরীক্ষা

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০২:৪৪ পিএম

কথিত নাশকতা মামলায় গ্রেফতার জুলাই যুদ্ধা, কারাগারে বসেই ডিগ্রি পরীক্ষা

কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার্থী আবু নাছের মোহাম্মদ ইমরান বর্তমানে কারাগার থেকেই পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, কথিত নাশকতা মামলায় গ্রেফতার হওয়ার কারণে ইমরানকে কারাগার থেকেই পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, "ইমরান একজন সাধারণ শিক্ষার্থী। আমরা মনে করি, তিনি নির্দোষ। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করা উচিত।"

ছাত্রশক্তির নেত্রী জিনিয়া বলেন, "একজন শিক্ষার্থী কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছেন—এটি অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে দ্রুত মুক্তি নিশ্চিত করা উচিত। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।"

কথিত নাশকতা মামলায় ইমরান ও মিলন বড়ুয়ার গ্রেফতারের বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন জুলাই যুদ্ধারা। তাদের দাবি, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নিরীহ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান জানান।এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা থাকলেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মামলার বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসির) বক্তব্য এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্যও পাওয়া যায়নি।

সিয়াম সরিষা
Link copied!