অসুস্থ পাহাড়ি যুবকের পাশে সেনাবাহিনী, চিকিৎসার জন্য ৭ হাজার টাকা অনুদান

দিদারুল হৃদয় , গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬, ০২:০৬ পিএম

অসুস্থ পাহাড়ি যুবকের পাশে সেনাবাহিনী, চিকিৎসার জন্য ৭ হাজার টাকা অনুদান

পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারায় অসুস্থ এক পাহাড়ি যুবকের চিকিৎসার জন্য নগদ ৭ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) রাত ১২টা ৩৫ মিনিটে গুইমারা এমপি চেকপোস্ট এলাকায় সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্প থেকে বিএ-১১৭৭৫ ক্যাপ্টেন আনান আবরার ইসলাম-এর নেতৃত্বে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুদানপ্রাপ্ত ব্যক্তি মিথিনা চাকমা (২০)। তিনি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৪নং আমতলী পাড়ার বাসিন্দা। তাঁর পিতা সমীরণ চাকমা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসা ব্যয় বহনে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ ৭,০০০ (সাত হাজার) টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় চিকিৎসা, শিক্ষা, খাদ্য ও আর্থিক সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

Link copied!