কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন "প্রত্যয়" এবং ভূলুয়াপাড়া ব্লাড ডোনেটিং গ্রুপের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এবং ১৪ জন শিক্ষক-কর্মচারীর বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহ মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়-এর পরিচালক শাহজাহান আজাদ।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. সোহরাব হোসেন, শিক্ষক মো. শাহজাহান, মো. সামছুদ্দিন আহমেদ, শাহ আলম, অজন্তা বালা শীল, ফয়জুন্নেছা, জহিরুল ইসলাম, নেজামুল ইসলাম, আলা উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহ মজুমদার বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয়’-এর কর্মকর্তা ও সদস্যদের এ মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে প্রত্যয়ের পরিচালক শাহজাহান আজাদ বলেন, আমাদের সংগঠন একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান। এ পর্যন্ত প্রায় ৮ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন প্রত্যয় টিমের সমাজসেবা বিষয়ক সম্পাদক জাহিদুল হাছান, জুনায়েদ হোসেন, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইস্রাফিল হোসেন, দীন ইসলাম এবং সদস্য এমদাদুল হক মনজু ও নোমান। সার্বিক সহযোগিতায় ছিলেন ভূলুয়াপাড়া ব্লাড ডোনেটিং গ্রুপের সদস্য ইয়াছিন উদ্দিন, সাইমন, নিলয়, তানভীরসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

আপনার মতামত লিখুন :