পিরোজপুরে দুই দিনের সফরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মন্জুর সুমন

মারুফ পারভেজ , নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ১২:২১ পিএম

পিরোজপুরে দুই দিনের সফরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মন্জুর সুমন

ফাইল ফটো

‎গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর এমপি ২ দিনের সরকারি সফরের (৫ই আগষ্ট) বুধবার পিরোজপুর সদর ও কাউখালি উপজেলা,  বৃহস্পতিবার (৬ আগষ্ট)  নেছারাবাদ উপজেলায় আসছেন। এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। মঙ্গলবার (৪ আগষ্ট ) প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত এক সরকারি বার্তায় এ তথ্য জানানো হয়।

‎‎সফরসংক্রান্ত অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, ঢাকা ও বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

‎সফরসূচি অনুযায়ী, বুধবার (৫ আগষ্ট) সকাল ৯টা ৩০মিনিটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ।  সকাল ১০টা ৩০মিনিটে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসন পিরোজপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান। 

১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের যথাথোগ্য মর্যাদায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ। শহীদ এমদাদুল হকের বাড়ি ধাওয়া ভান্ডারিয়া ২টা৩০মিনিটে প্রতিমন্ত্রী মহোদয়ের নিজস্ব তহবিল থেকে চেক/টাকা বিতরণ, ঢেউটিন বিতরণ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের  মাঝে আর্থিক সহায়তা চেক ও চাল বিতরন। 

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নের  অংশ হিসেবে ভান্ডারিয়া উপজেলার উদ্যোগে বৃক্ষরোপণ।  ভান্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট হতে সায়েদ চাপরাশীর বাড়ি পর্যন্ত নদী ভাঙ্গন প্রতিরোধ জিও ব্যাগ ফেলানোর চলমান কার্যক্রম পরিদর্শন।  ৩টা ৩০মিনিটে কাউখালী উপজেলাধীন তালুকদার হাট ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৪টায় কাউখালী উপজেলাধীন কচুয়াকাঠী ব্রীজের ভিত্তি প্রস্তর  স্থাপন।  ৪টা ৩০মিনিটে প্রতিমন্ত্রী মহোদয়ের তহবিল থেকে চেক/টাকা বিতরণ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ  মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক/ চাল বিতরণ। 

৫টায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।  ৬টায় কাউখালী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে মত বিনিময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  যোগদান। ৭টায় কাউখালী উপজেলা থেকে  পিরোজপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা। 

বৃহষ্পতিবার (৬ আগষ্ট) সকাল ৯:০০ মিনিটে নবনির্মিত নেছারাবাদ উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন ও সকাল ৯: ৩০ মিনিটে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক ও চাল বিতরণ করবেন।  সকাল ১০:০০ টায় জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর সকাল ১০:৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ করবেন। 

‎এদিন সকাল ১১ টায় নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর বিএনপির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। পরে ১১: ৩০ মিনিটে নেছারাবাদ উপজেলাধীন মাগুরা ব্রিজ ও দুপুর ১২: ০০ টায় কুনিয়ারি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেল ৩:৩০ মিনিটে ঢাকার গুলশান-২ এ তাঁর নিজ বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

‎‎সরকারি বার্তায় আরও জানানো হয়েছে, সফরকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও গানম্যান সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন। ‎প্রতিমন্ত্রীর সরকারি সফরের জন্য স্থানীয় প্রশাসন ও গণপূর্ত সংশ্লিষ্ট দফতরগুলোতে প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

সিয়াম সরিষা
Link copied!