দিঘলিয়ার মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে জুলাই আন্দোলনের আত্মাহুতি সফল হবে। দিঘলিয়া উপজেলা পরিষদ আয়োজিত ২০২৪ গণ অভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল এ কথা বলেন। তিনি বলেন, জুলাই যোদ্ধারা তাদের জীবন দিয়ে এদেশে পরিবর্তন এনে দিয়েছেন। তাদের এ অবদান আমরা অবশ্যই স্মরণে রাখবো। তারা এদেশটাকে একটা সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গঠন করতে চেয়েছিলেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসীকার্যকলাপ বন্ধ করতে হবে। সমাজে এদের আশ্রয় প্রশ্রয় দেয় প্রভাবশালীমহল। রাজনৈতিকমহল অথবা প্রশাসনিকমহল। আমাদের সোচ্চার হতে হবে সুন্দর ও সুখী সমাজ গড়তে। এ কারণে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদককে প্রতিরোধে জনমত গঠনে রাজনেতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। তিনি দিঘলিয়া উপজেলা পরিষদে অভিযোগ বক্স স্থাপন করার জন্য নির্দেশনা দেন।
যেখানে সাধারণ মানুষ নির্দ্বিধায় অভিযোগ জমা দিতে পারবে। বুধবার (৫ আগষ্ট) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে এবং উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুনের সঞ্চালনায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলি জুলু, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনিরুল হক বাবুল, জেলা সদস্য শরীফ ইকবাল হোসেন,
দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শুভ্র কুমার দাশ, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিসেস নিসা, উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন।
আরও উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়। একই স্থানে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৩২ জনকে নগদ অর্থ ও ৭ জনকে সেলাই মেশিন বিতরণ, খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৫০০ ফলজ বৃক্ষ আমের চারা বিতরণ করা হয়।অতঃপর প্রধান অতিথি উপজেলা চত্বরে আমের চারা রোপন করেন। এরপর তিনি উপজেলার পথেরবাজার ঋষি পল্লীতে গমন করেন এবং সেখানে ধর্মীয় উপাসনালয়ে নগদ অর্থ প্রদান করেন।

আপনার মতামত লিখুন :