বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
‘জুলাই চেতনায় গড়বো দেশ ,সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে নীলফামারী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :