‎নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০৮:০৪ পিএম

‎নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফাইল ফটো

নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগস্ট বুধবার বিকেলে মান্দা উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে একটি গণমিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মান্দা উপজেলা শাখার আমির ডাঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও সাবেক মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সাবেক ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহঃ সেক্রেটারি ও সাবেক পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস খান, আমিনুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও চেয়ারম্যান তেঁতুলিয়া ইউনিয়ন মোখলেসুর রহমান কামরুল, সদর চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক,

বাংলাদেশ খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মাওলানা মাহমুদুল হাসান, এনসিপি নেতা সেলিম উদ্দিন, উপজেলা পশ্চিম ছাত্রী শিবিরের সভাপতি মাহমুদুল হাসান সহ জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হামলা মামলা গুম খুনে বিচার ও গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। 

সিয়াম সরিষা
Link copied!