জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাহারোলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রনি ইসলাম , বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০৭:৫৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাহারোলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফাইল ফটো

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস মোকলেদা খাতুন মীম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশ গঠন, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মোকলেদা খাতুন মীম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!