পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ আয়াজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০.৩০ মিনিটের সময় পৌরমঞ্চে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব শাহজাহান খানের সহধর্মিনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোসা. আনোয়ারা শাহজাহান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব মো. আলতাফ খান, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, মো. মনিরুজ্জামান নেছার রাড়ী, মো. আশ্রাফুজ্জামান, কেদ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, পৌর বিএনপির সদস্য সচিব মো. সাহেব আলী, জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্তিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবাহান। সভায় প্রধান অতিথি আনোয়ারা শাহজাহান বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
জুলাই আন্দোলনে আমার স্বামী শাহজাহান খান ও শহীদ হয়েছেন। তিনি জুলাই স্বাধীনতা দেখে যেতে পারেননি। আপনারা বিএনপি ও গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধ থেকে গলাচিপা-দশমিনার উন্নয়নে কাজ করবেন এই প্রত্যাশা করছি। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :