বস্তুনিষ্ঠ সংবাদ ও মাদকের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার হওয়া আহ্বান এমপি বাচ্চুর

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬, ১২:০৬ পিএম

বস্তুনিষ্ঠ সংবাদ ও মাদকের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার হওয়া আহ্বান এমপি বাচ্চুর

ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর সকল শ্রেণির সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অপসাংবাদিকতা রোধ এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং অনান্য সদস্যরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।এ সময় তিনি বলেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য,গত ১লা আগস্ট এক জাঁকজমক পুণ্য অনুষ্ঠানে মধ্যে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ, সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আলম এবং প্রচার সম্পাদক পদে আল আমিন নির্বাচিত হন।

এ নির্বাচনের মধ্যে দিয়ে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবক আগামীদিনে সুস্থধারা সাংবাদিকতা ব্যাপক ভূমিকা রাখবে বলে,শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের প্রত্যাশা।

সিয়াম সরিষা
Link copied!