গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত জেলার ৩৫ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
এ সময় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। জেলা পরিষদ সূত্রে জানা যায়, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল হলেও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে জেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

আপনার মতামত লিখুন :