মোঃ ফরহাদ ,গাজীপুর আঞ্চলিক সংবাদদাতা :গাজীপুরের শ্রীপুরে “শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি” বার্তা নিয়ে থানা পুলিশের আয়োজনে এক সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনের পক্ষে তাঁর প্রতিনিধি।
শ্রীপুর থানার ওসি শাহিনুর আলমের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) সঞ্জয় সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান এবং কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু এবং কোনো প্রকার হয়রানি ছাড়া আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং দূর করতে সাধারণ জনগণের সক্রিয় অংশীদারিত্বের আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের পক্ষে কোনো প্রকার সুপারিশ বা তদবির না করার অনুরোধ করা হয়।
সভায় শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতে ইসলামী, স্থানীয় সংবাদকর্মী, শিক্ষাবিদ, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং শ্রীপুরকে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :