জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ গণসমাবেশে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান এর সভাপতিত্বে এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম এবং
কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ এর সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন,কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহীম,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আকতার-উজ-জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. হুমায়ুন কবির খান বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় অন্যান্য বক্তারাও জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা আন্দোলনের চেতনা সমুন্নত রেখে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :