ঝিনাইদহে চুলাই মদ ও বাইসাইকেলসহ আটক ১

মোঃ শাহীন রেজা , কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬, ০৭:১৮ পিএম

ঝিনাইদহে চুলাই মদ ও বাইসাইকেলসহ আটক ১

ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির বিশেষ অভিযানে ১ লিটার চুলাই মদ ও একটি বাইসাইকেলসহ মো: আজিজুল (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৬১/১১ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লিটার দেশীয় চুলাই মদ ও একটি বাইসাইকেলসহ মাদক কারবারিকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত আজিজুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার নব দুর্গাপুর গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে।আটককৃত মাদক ও বাইসাইকেলসহ আসামিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!