মাদক জুয়া,ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকেঐক্যবদ্ধ হয়ে কাজকরতে হবেঃডক্টর রফিকুল ইসলাম হিলালী এমপি

সমরেন্দ্র বিশ্বশর্মা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬, ১২:১৭ এএম

মাদক জুয়া,ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকেঐক্যবদ্ধ হয়ে কাজকরতে হবেঃডক্টর রফিকুল ইসলাম হিলালী এমপি

ফাইল ফটো

নেত্রকোনা -৩ আসনের এমপি ও নেত্রকোনা জেলা বি এনপির সাধারন সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেছেন,মাদক,অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি বলেন মাদক ও জুয়া নিমুলে মহান জাতীয় সংসদে নতুন আইন পাশ করার প্রস্থাব করেছি।আইন পাশ হয়েছে।মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছি।এলাকার জনতা আপনারাই আমার শক্তি।মাদককে সকলেই না বলুন।

কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের মাদ্রাসা মাঠে এক মতবিনিময়সভা  অনুষরঠিত হয়।নেত্রকোনা জেলা প্রশাসক ডক্টর খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাহানুর রহমান , ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ও উপজেলা বি এনপির সভাপতি মোঃ জযনাল আবেদীন ভূঞা।

সাবেক ইউপি চেযারম্যান ও উপজেলা বি এনপির সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঞার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ সেকুল ইসলাম খান,উপজেলা মিডিয়া ক্লাব সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,বিএনপি নেতা পাঞ্জু সওদাগর এবং স্থানীয গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Link copied!