আসন্ন কালাই পৌরসভা নির্বাচন-২০২৬কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে মেয়র পদপ্রার্থী মো. আনিছুর রহমান তালুকদারের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪ টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড এলাকা বর্ণিল সাজসজ্জায় সজ্জিত করা হয়। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, নির্বাচনী কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ এবং গণসংযোগ আরও জোরদার করার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে পৌরবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। এ জন্য ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার বিভিন্ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, মেয়র প্রার্থীর সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিটির আয়োজক হিসেবে কালাই পৌরবাসীর কথা উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন :