আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৬ শুক্রবার (৭ আগস্ট) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদা ইয়াসমিন, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩০৬)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, সিনিয়র আইনজীবী (আপিল বিভাগ), বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং চেয়ারম্যান, লিগ্যাল এডুকেশন কমিটি। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শিক্ষার উৎকর্ষ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং মেধা বিকাশে আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :