অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার

মোমরেজ আলম , নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ পিএম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার

ফাইল ফটো

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের চাদহাট গ্রামে শুক্রবার (৭ আগস্ট) অগ্নিকাণ্ডে আবুল খায়েরের বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা মহিলা দল। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নির্দেশনায় নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেবা আক্তার, দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নার্গিস আক্তার বলেন, “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। জাতীয়তাবাদী মহিলা দল সব সময় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। তিনি আরও জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।

Link copied!