রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দামোদরপুর মামুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদরাতুল মুনতাহা ওই গ্রামের মহব্বত আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি অসাবধানতাবশত একটি ছোট পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর প্রায় এক ঘণ্টা পরে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

আপনার মতামত লিখুন :