লালমনিরহাটে তরুণদের মাদকমুক্ত রাখতে ফুটবল বিতরণ

প্রদীপ কুমার রায় , লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬, ১২:৩০ পিএম

লালমনিরহাটে তরুণদের মাদকমুক্ত রাখতে ফুটবল বিতরণ

লালমনিরহাট সদর উপজেলার হাজী জফুর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল বিতরণ কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ খাইরুল বাশার। স্থানীয় ছাত্র ও তরুণদের মাঝে দুটি ফুটবল বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ, ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ সময় বক্তারা বলেন, একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে তারা মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ খাইরুল বাশার বলেন, “আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে আজকের তরুণদের হাত ধরেই। তাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক হবে।”

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিপি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, আশরাফ, জহুরুল ইসলাম জনি, মাজেদুল ইসলাম মামুন, মনিরুজ্জামান মাখন, আহসান হাবিব রিয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিয়াম সরিষা
Link copied!