মাওনার ক্যাফে আফছারকে ৮০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০৬ পিএম

মাওনার ক্যাফে আফছারকে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ ফরহাদ ,গাজীপুর আঞ্চলিক সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ক্যাফে আফছার’ হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত হোটেলটিকে এই অর্থদণ্ড প্রদান করে। অনাদায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও খাদ্যের মান নিশ্চিতে মাওনা চৌরাস্তাসহ উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম দুলাল।

সিয়াম সরিষা
Link copied!