গাজীপুরে গাছা পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ০৬:১৮ পিএম

গাজীপুরে গাছা পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন  মুনা (২২), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার পশ্চিম কিষ্টনগরের মোজাম্মেল হাওলাদারের ছেলে, বর্তমানে ঈশ্বড্ডা পাকা ব্রিজ মিজানের বাড়ির ভাড়াটিয়া; আল আমিন (২৭), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইসাইল বেপারী পাড়ার মজিবুর রহমানের ছেলে, বর্তমানে ঈশ্বড্ডা পাকা ব্রিজের বাসিন্দা; ইমন হাসান শাওন (২৬), মৃত আলমগীরের ছেলে, ঈশ্বড্ডা পাকা ব্রিজের বাসিন্দা; শিশির আহমেদ অনিক (২৮), গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকার সাচ্চু মন্ডলের ছেলে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ধারায় মামলা (মামলা নম্বর ১৭) করা হয়েছে।

এছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোতালেব হোসেন (৪৬), গাজীপুর মহানগরীর গাছা থানার মধ্য জাঝর এলাকার মৃত আকবর আলীর ছেলে, যার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা (মামলা নম্বর ৫) রয়েছে; আব্দুর রহমান (২৯), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার কুলিয়ারচর গ্রামের কুশিদ মিয়ার ছেলে, যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে; নবী হোসেন (৩৫), জামালপুর জেলার ইসলামপুর থানার বেনুয়ারচর গ্রামের মৃত ফকির ইসলামের ছেলে এবং সোহাগ মিয়া (২৭), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বলাইশিমুল গ্রামের সুরাজ আলীর ছেলে। জিএমপি অধ্যাদেশের ৭৮ ধারায় গাছা থানার প্রসিকিউশন নম্বর-১৫৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাছা থানা ইন্সপেক্টর (তদন্ত) আবদুল আউয়াল সরদার জানান, পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!