ধনেশ্বগাতি ইউপি নির্বাচন: মালয়েশিয়া প্রবাসী কাজী আল-আমীনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ০৪:৪১ পিএম

ধনেশ্বগাতি ইউপি নির্বাচন: মালয়েশিয়া প্রবাসী কাজী আল-আমীনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

মাগুরার শালিখা উপজেলার ১নং ধনেশ্বগাতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়া প্রবাসী কাজী আল-আমীন। তাঁর প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও তিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত। তিনি মালয়েশিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। এছাড়া এলাকার মানুষের সাথে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং এলাকার মানুষের পাশে থাকার কারণে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

কাজী আল-আমীন জানান, “আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ সবসময় অনুভব করি। সুযোগ পেলে ধনেশ্বগাতি ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি নিষ্কাশনসহ ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তবে আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে আরও বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে, ধনেশ্বগাতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। নির্বাচনের সময়সূচি ও অন্যান্য বিষয় নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্তভাবে জানা যাবে।

সিয়াম সরিষা
Link copied!