গোলেরহাট ফাজিল মাদ্রাসায় মনোরম পরিবেশে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম

আবু সাঈদ ইসলাম , নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ০৭:৫৭ পিএম

গোলেরহাট ফাজিল মাদ্রাসায় মনোরম পরিবেশে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটার ঐতিহ্যবাহী গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসায় সুন্দর ও মনোরম পরিবেশে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিনের মতো পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শিক্ষকদের উপস্থিতিতে অ্যাসেম্বলি ও পাঠদান অনুষ্ঠিত হচ্ছে।

এরই অংশ হিসেবে সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও একসঙ্গে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণে এক চমৎকার আবহ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী বলেন, "জাতীয় সংগীতের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, গভীর দেশপ্রেম ও জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং তাদের মনে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

স্থানীয় সচেতন মহল ও শিক্ষাবিদদের মতে, পাঠদানের পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশ, নৈতিক শিক্ষার চর্চা এবং দেশপ্রেমের এ ধারা অব্যাহত থাকলে গোলেরহাট ফাজিল মাদ্রাসার শিক্ষার সার্বিক পরিবেশ আরও সুন্দর, ইতিবাচক ও সমৃদ্ধ হবে।

Link copied!