৩৩ বছরের গৌরবময় পথচলার অবসান: রাজকীয় আয়োজনে হায়াতুজ্জামানের বিদায়

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ০৭:৫৬ পিএম

৩৩ বছরের গৌরবময় পথচলার অবসান: রাজকীয় আয়োজনে হায়াতুজ্জামানের বিদায়

বিদায় নয়, এটি নতুন পথচলার সূচনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান-এর অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মুক্তমঞ্চে বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু মৃত্যুঞ্জয় কুমার দাস, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক নুরুন্নাহার, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইরানী ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আইয়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন, বীর মুক্তিযোদ্ধা আবুল হামিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামসুল হক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক, কবি ও সাংবাদিক আতিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল এবং লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এস এম হায়াতুজ্জামান দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও শিক্ষার্থীবান্ধব আচরণ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বিদায় সংবর্ধনায় শিক্ষক-শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্য, স্মৃতিচারণ ও ভালোবাসায় অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে অশ্রুসিক্ত। বিদায়ী প্রধান শিক্ষককে ফুল, সম্মাননা ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Link copied!