শাহরাস্তিতে সিআর পরোয়ানায় ৩ আসামি গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ০১:০৩ পিএম

শাহরাস্তিতে সিআর পরোয়ানায় ৩ আসামি গ্রেফতার

ফাইল ফটো

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একই মামলার দুই নারী আসামি এবং অপর একজন পুরুষ আসামি রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, ২৪ আগস্ট ২০২৬ শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি)  মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শমসেদ হোসেন, এএসআই (নিঃ) মোঃ হাসান আহাম্মদসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর-২৬৩/২৫ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত

আসামি কুলছুমা আক্তার, পিতা মৃত সফি উল্যাহ, স্বামী আলমগীর হোসেন এবং তার মেয়ে আয়েশা আক্তার সুমি, পিতা আলমগীর হোসেন, মাতা কুলছুমা বেগমকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি শাহরাস্তি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সেনগাঁও (রমজান আলী মেম্বার বাড়ী) এলাকায়। অপরদিকে, ২৪ আগস্ট ২০২৬ একই থানার পৃথক অভিযানে সিআর-২৩০/২৬ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইউসুফ (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার দেবকরা (বেপারী বাড়ী) এলাকার আবুল বাশারের ছেলে।

এ অভিযানে শাহরাস্তি থানার এএসআই (নিঃ) মোঃ আল আমিন ভূঁইয়া, এএসআই (নিঃ) মোঃ মনিরুল হক ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করেন।পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কুলছুমা আক্তার ও আয়েশা আক্তার সুমিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি মোঃ ইউসুফকেও যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিয়াম সরিষা
Link copied!