একযোগে সিএমপির পাঁচ থানার ওসি বদলি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ০৮:২২ পিএম

একযোগে সিএমপির পাঁচ থানার ওসি বদলি

ফাইল ফটো

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক আদেশে এই বদলি সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি করা হয়েছে। খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

অপরদিকে পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসাবে পদায়ন করা হয়েছে। 

সিএমপির নির্দেশনায় আরও জানানো হয়, বদলিকৃত কর্মকর্তারা অতি দ্রুতত তাদের নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সিয়াম সরিষা
Link copied!