লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কালা মুন্সির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বাদ আসর চন্দ্রগঞ্জ আমানিয়া জামে মসজিদে (নিউ মার্কেট) এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাহফিলে মরহুম আবুল কালাম আজাদ কালা মুন্সির রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিক উল্যাহ, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, যুবদলের সভাপতি প্রার্থী আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী ইয়াকুব মুন্না রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন চন্দ্রগঞ্জ আমানিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলতাফ হোসেন।

আপনার মতামত লিখুন :