কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন এবং মাদকের কারবার বন্ধে চরম কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলায় মাদক ও অবৈধ ড্রেজার ব্যবসার সাথে জড়িতদের অবিলম্বে পেশা পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে প্রশাসন জানিয়েছে, এই অপরাধের সাথে জড়িত কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। গতকাল ২৪ আগস্ট (সোমবার) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মুন্নী ইসলাম।
ইউএনও মুন্নী ইসলাম তার বক্তব্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "অচিরেই ড্রেজার ও মাদক বন্ধে কঠোর অবস্থানে থাকবে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। অপরাধের সাথে জড়িত কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। যারা মাদক ও ড্রেজার ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, তারা এখন থেকেই পেশা পরিবর্তন করুন; অন্যথায় প্রশাসনের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার এবং সাবেক কমান্ডার নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলতাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা বেল্লাল হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ কামাল হোসেন এবং উপজেলা প্রকৌশলী গোলাপ হোসেন ভূঁইয়া।রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া রিপন, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি নেতা হাজী আমানত খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।সভায় বক্তারা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

আপনার মতামত লিখুন :