যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসেনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অসকস বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংগঠনের উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। পাশাপাশি দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত অসকস বাংলাদেশের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা প্রদান, কৃষকদের সহায়তা, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের উৎসাহিত করার মতো উদ্যোগ সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আন্তরিকভাবে কাজ করলে কেশবপুরের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন অসকস বাংলাদেশের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিএম মাহাবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজাম্মেল হোসেন, ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম হোসেন, ওয়ারেন্ট অফিসার মো. মনিরুজ্জামান, সার্জেন্ট মো. আব্দুল জলিল, সার্জেন্ট মো. আব্দুল আহাদ, সার্জেন্ট মো. আতিয়া রহমান, সার্জেন্ট মিজানুর রহমান, সার্জেন্ট মো. হারুন অর রশিদ, সার্জেন্ট মো. আব্দুল জব্বার, সার্জেন্ট রুহুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, কর্পোরাল ইসমাইল হোসেন, কর্পোরাল নুরুল ইসলাম, কর্পোরাল আমিনুর রহমান, কর্পোরাল রুহুল আমিন, সৈনিক মো. সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় কেশবপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অসকস বাংলাদেশ ও উপজেলা প্রশাসনের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :