রূপগঞ্জে পরিত্যক্ত ভবনে ৫ পাইপগান ও ৪.৭ কেজি গাঁজা উদ্ধার

সাজেদুর রহমান , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ০৫:১২ পিএম

রূপগঞ্জে পরিত্যক্ত ভবনে ৫ পাইপগান ও ৪.৭ কেজি গাঁজা উদ্ধার

ফাইল ফটো

নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি সাতশ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। শুক্রবার মধ্যেরাত আনুমানিক ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি সাতশ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।র‌্যাব আরো জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা। 

 

 

Link copied!