শাহরাস্তিতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ০৪:৫৩ পিএম

শাহরাস্তিতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফাইল ফটো

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মহসিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২৮আগস্ট ২০২৬, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ ফরিদ উদ্দিন ও এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শাহরাস্তি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন শ্রীপুর গ্রামে জনৈক গনি হাজীর বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ মহসিনকে আটক করে পুলিশ। পরে তার দেহ ও হেফাজতে থাকা সামগ্রী তল্লাশি করে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোঃ মহসিন (২৭) মৃত দেলোয়ার হোসেন ওরফে দেলুর ছেলে। তার মায়ের নাম নাজমা বেগম। তিনি শাহরাস্তি উপজেলার শ্রীপুর (জেলে বাড়ী) এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৩৭, তারিখ ২৭ আগস্ট ২০২৬ এবং জি আর নং-২৮০।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Link copied!