রায়গঞ্জের ক্ষিরতলায় বন্ধন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ০৫:১৩ পিএম

রায়গঞ্জের ক্ষিরতলায় বন্ধন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফাইল ফটো

রাম সরকার বিপ্লব রায়গঞ্জ,তাড়াশ :  চলো ফুটবল খেলি মাদকমুক্ত দেশ গড়ি এই  এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সিরাজগঞ্জের রায়গঞ্জে বন্ধন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার ধামাইনগর ইউপির ক্ষিরতলার প্রতাপদিঘী খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইমতিয়াজ মাহমুদ খোকন,ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান আলী, মোঃ কাজীমুদ্দিন কাজী, সাধারণ সম্পাদক নবীর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন, ভূঁইয়া গাতী সেঞ্চুরি ক্লাবের সভাপতি মোঃ শুভ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেখ আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে।অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতাকর্মী, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Link copied!