ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের তিনটি কবরস্থানের উন্নয়নমূলক কাজের জন্য নগদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাহরাইনস্থ গোপালপুর একতা সংগঠন। ২০০১ সালে যাত্রা শুরুর পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ উপলক্ষে রোববার বিকেলে গোপালপুর বাজারে সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন মো. আইনুল হক সরকার (সিআইপি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক সরকার এবং প্রধান মেহমান ছিলেন সৈয়দুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ছিদ্দিকুর রহমান, এনামুল হক, নাফিজ ইকবাল ও নাছির উদ্দিন সরকার। সম্মানিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোখলেছুর রহমান ও ইকবাল হোসেন। এ সময় সংগঠনের সিনিয়র সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফকির, সাংগঠনিক সম্পাদক শাহিন ঠিকাদার, সহ-সভাপতি পলাশ মিয়া, আনোয়ার হোসেন, সজিব সরকার, পারভেজ মিয়া, সুমন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, জিয়াউর রহমান, ইয়ার হোসেন সরকার, আমজাদ, আবুল বাশার, বাবু মিয়া, সফর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ মিয়া, রাসেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, আমান উল্লাহ, দেলোয়ার মিয়া, আলম মিয়া, হাবীর মিয়া, সাদ্দাম ও আবুল মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজেদের এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গোপালপুর গ্রামের তিনটি কবরস্থানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে কবরস্থানের উন্নয়ন কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে দেশ, জাতি এবং প্রবাসী সংগঠনের সদস্যদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইকবাল হোসাইন।

আপনার মতামত লিখুন :