ভোলার বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবাসহ আটক ১

রিয়াজ ফরাজী , বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪০ পিএম

ভোলার বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবাসহ আটক ১

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. জসীম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল মন্নানের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ আব্দুল মন্নানকে আটক করে পুলিশ। আটক আব্দুল মন্নান টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাদশা মিয়ার ছেলে।পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বোরহানউদ্দিন উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!