প্রধানমন্ত্রীর নির্দেশে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রানা আহমেদ , নীলফামারী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০২ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় নীলফামারী টেকনিক্যাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ফার্ম মেশিনারি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, ক্রাফট ইনস্ট্রাক্টর আবুল কাসেম মানিক এবং ওয়েল্ডিং বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর ওমর ফারুক।

উল্লেখ্য, বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা সবুজায়ন ও পরিবেশগত সুবিধা পাবে। এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে সম্পৃক্ত করা হবে। আগামী পাঁচ বছরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

Link copied!