মোঃ রাজিব ভূইয়া , বেলাবো: নরসিংদীর বেলাবো উপজেলার বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্স খুলে ৮ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা এবং ২২টি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের তত্ত্বাবধানে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি), বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপ-সহকারী ভূমি কর্মকর্তা মারজান মিয়া, মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দানবাক্স খোলার পর গণনা করে নগদ ৮ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। একই সঙ্গে ২২টি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়। মসজিদ কর্তৃপক্ষের উপস্থিতিতে অর্থ গণনার কার্যক্রম সম্পন্ন করা হয়। স্বর্ণমুদ্রাগুলোর বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :