আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৩নং শিবালয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া পাচ্ছেন। মো. নাসির উদ্দিন প্রয়াত কছিম উদ্দিনের সন্তান। তিনি শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গণসংযোগকালে তিনি বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়াই আমার প্রধান লক্ষ্য। আমি শিবালয়ের সন্তান হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে ৩নং শিবালয় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।’ এ লক্ষ্য অর্জনে তিনি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :