নওগাঁর নিয়ামতপুরে পোনা মাছ অবমুক্তকরণ

আব্দুল্লাহ আল মামুন , নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫০ পিএম

নওগাঁর নিয়ামতপুরে পোনা মাছ অবমুক্তকরণ

নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাওতারা বিলে এই পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুরশিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফ উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সিয়াম সরিষা
Link copied!