জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে মশারি বিতরণ করেছেন জেলা যুবদলের সদস্য সচিব ও আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. সোহেল রানা খান। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে তিনি রোগীদের হাতে মশারি তুলে দেন।
মশারি বিতরণকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য মো. ইমরান কায়ছার, নুর ইসলাম কালা ও হীরাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশার কামড় থেকে সুরক্ষা প্রদান এবং ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :