দীর্ঘ ৯ বছর পর সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৭ পিএম

দীর্ঘ ৯ বছর পর সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

ফাইল ফটো

আশরাফুল খান : দীর্ঘ প্রায় ৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সিদ্ধান্তের মাধ্যমে পুরোনো কমিটির সাংগঠনিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এর মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলে নতুন নেতৃত্ব ও নতুন সাংগঠনিক পথচলার প্রত্যাশা তৈরি হয়েছে।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়কার রানাুরঞ্জনুআলাল কমিটির পর সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের অন্যতম উল্লেখযোগ্য ও সাংগঠনিকভাবে সক্রিয় কমিটি হিসেবে সবুজুসেরাজুসুমন নেতৃত্বাধীন কমিটির নাম উঠে আসে।

দীর্ঘ দায়িত্ব পালনকালে এই কমিটির নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা ও গুরুত্বপূর্ণ কলেজ শাখায় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত এবং বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করা হয়। এর ফলে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাইুআগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময়ও এই কমিটির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন বলে সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেছেন।

তবে একটি কমিটির বিলুপ্তি মানেই সেই নেতৃত্বের রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের সমাপ্তি নয়। বরং দীর্ঘ একটি সাংগঠনিক অধ্যায়ের পরিসমাপ্তির মধ্য দিয়ে নতুন নেতৃত্বের জন্য নতুন অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘদিন দায়িত্ব পালন করা একটি কমিটি বিলুপ্ত হলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে আবেগ, কষ্ট কিংবা অভিমান তৈরি হওয়া স্বাভাবিক। এ সময়ে বিদায়ী নেতৃত্বের প্রতি সম্মান, মর্যাদা ও সাংগঠনিক সৌজন্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবেক পূর্ণাঙ্গ জেলা ছাত্রদল কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি জানানো হয়েছে আন্তরিক বিদায়ী শুভেচ্ছা ও ভালোবাসা। দীর্ঘদিনের সাংগঠনিক শ্রম, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী দিনের ছাত্রদলের পথচলায় আরও বিকশিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এদিকে নতুন নেতৃত্বকে ঘিরে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী দিনে যারা জেলা ছাত্রদলের দায়িত্বে আসবেন, তারা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও ঐক্যবদ্ধ, সক্রিয়, জবাবদিহিমূলক ও সাংগঠনিকভাবে শক্তিশালী ছাত্রদল গড়ে তুলবেন—এমন প্রত্যাশা তৃণমূলের।

কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি নেতাকর্মীদের আহ্বান—সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের মাঠের ভূমিকা, যোগ্যতা ও নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী, কার্যকর ও প্রতিনিধিত্বশীল কমিটি উপহার দেওয়া হোক।

 নেতৃত্ব বদলাবে, সাংগঠনিক কাঠামো বদলাবে—কিন্তু সংগঠনের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার অটুট থাকবে—এটাই হোক আগামী দিনের সাংগঠনিক সংস্কৃতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখা—নতুন নেতৃত্বের প্রত্যাশায়।

Link copied!