মৌলভীবাজার প্রকাশ্যে বিক্রি হচ্ছে অপচনশীল পলিথিন ব্যাগ

মোঃ আব্দুস সামাদ আজাদ , মৌলভীবাজার জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫, ০৫:৩৮ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন হাটবাজারে  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অপচনশীল পলিথিন ব্যাগ। পরিবেশের জন্য মারাত্মক ¶তিকর এই পলিথিন ব্যাগ প্রতিদিন খোলা দোকান ও ফুটপাতের হকারদের মাধ্যমে বিক্রি হচ্ছে অবাধে।

স্থানীয় ব্যবসায়ী এমদাদুর রহমান বলেন, প্রায় সব দোকানেই ক্রেতাদের পলিথিনে করে মাল দেওয়া হয়। নিষেধাজ্ঞা থাকলেও বিক্রেতারা সহজে এগুলো পেয়ে যায়।"

পরিবেশ ও নাট্যকর্মী যাদব সূত্র ধর  জানান, অপচনশীল পলিথিন মাটিতে মিশতে একশ বছরেরও বেশি সময় লাগে। এর ফলে কৃষিজমি, নদী-খাল এবং প্রাণিকুল মারাত্মকভাবে ¶তিগ্রস্ত হয়। "এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে  পলিথিন দূষণ ভয়াবহ আকার নেবে,"।

২০০২ সালের পরিবেশ সংর¶ণ আইন অনুযায়ী, অপচনশীল পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার দন্ডনীয় অপরাধ। তবুও বাজারে এ পলিথিন ব্যাগ বিক্রি বন্ধ হয়নি।

 মৌলভীবাজার টিসিবি মার্কেটের এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা বাজার থেকে পাইকারি দামে পলিথিন কিনি। ক্রেতারা কাগজের ব্যাগ নিতে চায় না, তাই বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করি।"

এ বিষয়ে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম বলেন, "আমরা বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে বিক্রেতারা কৌশলে এসব পলিথিন লুকিয়ে রাখে। শিগগিরই  বাজারে গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।"

সচেতন মহল মনে করছে, প্রশাসনের কঠোর নজরদারি, জরিমানা ও বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ নিশ্চিত করা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।

Link copied!