ধামরাইয়ে কৃষক ও উদ্যোক্তাদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৮:৪৮ পিএম

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্সনইন বাংলাদেশ ( পার্টনার) প্রোগ্রামের আওতায় ঢাকার ধামরাই উপজেলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ১৬ টি ইউনিয়ন থেকে কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার(১৯ মে) বিকেলে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামরাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরিফুর রহমান।

ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুনের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

প্রধান অতিথি বলেন, ধামরাইতে কোন এক খন্ড জমিও পতিত ফেলে রাখতে চাই না। বেকার যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করবো। সেই সাথে ১৬ টি ইউনিয়নেই এমন কৃষক সমাবেশ করার জন্য আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, কৃষিকাজে বরাদ্দ বাড়ানোর কথা বলেন। পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে। মাটি ও মানুষ সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। পার্টনার পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়াতে হবে। প্রতিটি কৃষক এর সুফল পাচ্ছে এবং আরো পাবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক কৃষিবিদ মো: শরীফুল ইসলাম, মৎস কর্মকর্তা নাজনীন নাহার, কৃষিবিদ মিজানুর রহমান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শামসুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিষমুক্ত সবজির এবং আদর্শ কৃষক নিয়ে একটি ছোট্র নাটিকার আয়োজন করা হয়।

 

Link copied!