📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৮ পিএম

বরিশালে সাধারণ মানুষের কথা শুনলেন উপদেষ্টা সাখাওয়াত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৮ পিএম (আর্কাইভ)

বরিশালে সাধারণ মানুষের কথা শুনলেন উপদেষ্টা সাখাওয়াত

রিয়াজ শরীফ,বরিশাল: নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন, এ সময় পরিদর্শন শেষে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনেন। এ সময় তিনি খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও যাত্রী টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী অক্টোবর মাস থেকেই এই জাহাজ চলাচল শুরু হবে। বরিশালের মানুষের নৌযাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে আমরা প্যাডেল জাহাজ চালুর উদ্যোগ নিয়েছি। এতে শুধু যাত্রী সেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে। সাখাওয়াত হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়টি নিয়ে উপদেষ্টা পারিষদের মধ্যে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্যদিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে বলে আশা রাখি। তিনি বলেন বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসনীয়। খালগুলো ঘুরে দেখেছি। নৌ চলাচল ফিরিয়ে আনা এবং খাল পার সংলগ্ন এলাকায় ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা করবে। উপদেষ্টা বলেন, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদীতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আটশ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। এছাড়া ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে। বরিশাল বিভাগের ৬ জেলা প্রশাসক, পুলিশ বিভাগ ও সড়ক ও জনপথ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা সাখাওয়াত। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!