আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শাহাদুল ইসলাম বাবু , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৬:৩৫ পিএম

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ফাইল ফটো

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মান উন্নয়নে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, উপজেলার সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও

রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, চুরি-ডাকাতি ও যেকোনো ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকবে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আমরা সবাই মিলে আত্রাইকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। 

সভায় বক্তব্য রাখেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, আত্রাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, আত্রাই থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফরিদুল আলম পিন্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মঞ্জুরুল আলম, মো. নাজিমুদ্দিন, আফজাল হোসেন, সম্রাট হোসেন, মামনুর রশিদ ও তোফাজ্জল হোসেন খান তোফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা। সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং বর্তমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিয়াম সরিষা
Link copied!