📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৬:২২ পিএম

আমতলীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মিথুন কর্মকার , আমতলী (বরগুনা) সংবাদদাতা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৬:২২ পিএম (আর্কাইভ)

আমতলীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

বরগুনার আমতলীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা মনি (৫) নামের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা মনি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চিলা গ্রামের প্রবাসী মতি মৃধার একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, আয়েশা মনি গোসল করার জন্য মাথায় শ্যাম্পু দিয়ে বাড়ির সামনের পুকুরে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হলদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য নাজমুল হাসান ঝন্টু তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু আয়েশা মনি ছিল পরিবারের একমাত্র সন্তান। তার বাবা প্রবাসে থাকেন। হাসপাতাল থেকে মরদেহটি বাড়িতে আনা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!